গোয়ালডিহিতে শিশু আলয় কেন্দ্রের উদ্বোধন করলেন রেশমি কোমল - The News Lion

গোয়ালডিহিতে শিশু আলয় কেন্দ্রের উদ্বোধন করলেন রেশমি কোমল

 


দি নিউজ লায়নঃ  স্কুল পড়ুয়া শিশুদের বিদ্যালয় মুখি করার লক্ষ্যে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার  মেদিনীপুর বিধানসভার অধীন শালবনী ব্লকের গোয়ালডিহিতে শিশু আলয় নামে একটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করা হয় । 


এই মডেল অঙ্গন ওয়াড়ি কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রেশমি কোমল, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুন মালিয়া ,শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি সহ অন্যান্য আধিকারিক ও এলাকার বিশিষ্ট জনেরা। 


মুলত ছোট ছোট শিশুদের স্কুল মুখি করা, এবং খেলাধুলোর ছলে পড়াশোনা করার মধ্য দিয়ে গ্রামের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের এই উদ্যোগ। আগামী দিনে এই মডেল অঙ্গন ওয়াড়ি কেন্দ্রের মতো জেলার অন্যান্য কেন্দ্র গুলিকেও গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জেলাশাসক রেশমি কোমল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.